শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে। আজ শনিবার ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা।

সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ফিটনেস পরীক্ষা। আগামীকাল রোববারও অনুশীলন হওয়ার কথা ছিল। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। আগামীকাল থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আর এই পরিস্থিতিতে রোববারের (৪ আগস্ট) অনুশীলন বাতিল করা হয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র কালকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, চলতি মাসের শেষ ভাগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে ‘এ’ দল দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD