শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেন্ট লুসিয়ার আলফ্রেড বিশ্বের দ্রুততম মানবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

শনিবার রাতে স্তাতে দে ফ্রান্সের ট্র্যাকে মেয়েদের অ্যাথলিটক্স ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় খেলায় বাজিমাত করেন আলফ্রেন্ড।

শেলি অ্যান ফ্রেজার প্রাইস সেমিফাইনালে আগে সরে যাওয়ার পর ফেভারিট ছিলেন শাকারি রিচার্ডসন। তবে তাকে ছাপিয়ে অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে নিয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তিনিই এখন বিশ্বের নতুন দ্রুততম মানবী।

শনিবার রাতে স্তাতে দে ফ্রান্সের ট্র্যাকে মেয়েদের অ্যাথলিটক্স ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় খেলায় বাজিমাত করেন আলফ্রেন্ড।

এদিন ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয়। দৌড় শুরু হতেই এগিয়ে যান জুলিয়ান। একবারও আর পেছনে যেতে হয়নি তাকে। প্রবল চেষ্টা চালিয়ে শাকারি থাকেন দ্বিতীয় অবস্থানে। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সেন্ট লুসিয়ার জাতীয় রেকর্ডও করেন তিনি। অলিম্পিকে এটি এবার দেশটির প্রথম পদক।

দ্বিতীয় অবস্থানে থেকে শাকারি দৌড় শেষ করেন ১০.৮৭। তার স্বদেশী আরেক মার্কিন মেলিসা জেফারসন ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়। ফ্রেজার প্রাইস নাম তুলে নেওয়ায় জ্যামাইকার প্রতিনিধি ছিলেন কেবল টিয়া ক্লেটন। তিনি হন সপ্তম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD