সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

বিএনপির সমাবেশ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

দীর্ঘদিন পর রাজধানীতে বাধাহীনভাবে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নেমেছে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত হয়েছেন। পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সমাবেশ করতে অনুমতি নিতে হলেও আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই সমাবেশ করছে বিএনপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD