সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

‘সাইবার নিরাপত্তা আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ডিভিশন ভবনে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে-দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি।’

তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের স্বপক্ষে যারা ছিল এবং যারা বঞ্চিত হয়েছে সেসমস্ত ব্যক্তি ও সংস্থার সাথে অবশ্যই সরকার কথা বলবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব। ইন্টারনেট ক্র্যাক ডাউনের সাথে যারা জড়িত ছিল, বিটিআরসির প্রতিবেদন পাওয়ার পরে তাদের অপরাধ বিবেচনায় শাস্তির আওতায় আনা হবে৷’

এদিকে এটুআই সহ আইসিটি ডিভিশনের বিভিন্ন খাতে অনিয়ম, ঘুষ-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সাবক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কর্মকর্তারা৷ এ সময় তারা এই সুষ্ঠু বিচার দাবি করেন৷ ভবিষ্যতে তাদের স্বাধীন কর্ম পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আইসিটি ক্যাডার বাস্তবায়নের জোরালো দাবি তোলেন আন্দোলনকারী কর্মকর্তারা৷

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD