সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছেন আনসার ভিডিপির সদস্যরা। এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে।

আনসার ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক গত ৫ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এবং জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আনসার ভিডিপি সদস্যরা কাজ শুরু করেন। এরইমধ্যে কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র,
৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগাজিন, হাতকড়া ও চাবি উদ্ধার করা হয়েছে।

আনসার ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে ড্রেন ও বন-জঙ্গল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বলেন, শুধু কুমিল্লায় নয়; নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা নিয়োজিত রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD