বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আপাতত বন্ধই থাকছে সময় টিভি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত করার আবেদন আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আহমেদ জোবায়েরকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অব্যাহতি

দেওয়া হবে এবং পরিচালক শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় সময় মিডিয়া লিমিটেডের কার্যক্রম পরিচালিত হবে।

অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জোবায়ের। এ মামলার শুনানি আগামী ২২ আগস্ট হবে।

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি ও অন্যান্য মিডিয়া অফিসে হামলা চালায়, ফলে সাময়িকভাবে সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে চ্যানেলটি আবার
সম্প্রচারে আসে এবং মালিকানা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আদালতে গড়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD