সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

আনসার সদস্যদের সতর্ক করে দিলেন মিজানুর রহমান আজহারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে। সেখানকার বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ। ঠিক সে সময়ই চাকরি জাতীয়করণসহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছে আনসার সদস্যরা। রোববার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী।

রোববার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরও সচিবালয়ের সামনে অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে।

পরে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্র-জনতা সেখানে উপস্থিত হয়ে আনসার সদস্যদের সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এরপরই ফেসবুকে আনসার সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন মিজানুর রহমান আজহারী।

পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে, সেটা কিভাবে রুখে দিতে হয়; সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে। তাই, সংঘর্ষে না জড়িয়ে, দায়িত্বশীল আচরণ করুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD