সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশাচালকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা। এ সময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা।

এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না—অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানব না’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ইত্যাদি স্লোগান দেন।

রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলত না। না চলায় প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেল রিকশাওয়ালারা কোন ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে।

মোবারক আলী নামের একজন রিকশাচালক জানান, ভাড়া না পেলে আমাদের পেট কীভাবে চলবে? আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলত না। সেই নিয়ম আবার চালু করতে হবে। আমরা না হলে না খেয়ে মরবো। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদেরকে এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD