সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ভারতকে।

ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে গেলেও পরে ভারত সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ ড্র থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে ভারত।

তারপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রুদ্ধশ্বাস সে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে মারুফুল হকের দল। ফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD