সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

রংপুর ব্যুরো : রংপুরে তারাগঞ্জ উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের উপজেলার অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খয়রাত হোসেন (৫৫) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে, ফরহাদ হোসেন (২৫) তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলীর ছেলে, অনিল চন্দ্র (৪৫) একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে ও আবু বক্কর সিদ্দিক (৪৫) দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, দিনাজপুর থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরের তারাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল।

তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের রডের নিচে চাপা পড়েন ৯ শ্রমিক।

তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD