সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার তারাসীমা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্রদাস।

নিহত ব্যক্তি হলেন- সদর উপজেলার রৌহদহ গ্রামের মৃত খুদি শেখের ছেলে মোহাম্মদ রফিক শেখ (৩৫)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, আজ সকালে নয়ডিঙ্গি এলাকার তারাসিমা গার্মেন্টসের সামনে ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের উপরে থাকা রফিক শেখ নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD