বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার
ঝালকাঠি

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় আরও ৬০ জনের নাম রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিজয় কুমার সরকার বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের রোনালস রোডে সমবেত হন। এসময় সাবেক সাবেক সংসদ সদস্য আমির খান আমু, ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তারাসহ ৬২ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, আফজাল হোসেন রানা ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।

মামলার বাদীপক্ষের আইনজীবী আল মাহাবুব সুমন জানান, আমির হোসেন আমু ও ব্যারিস্টার শাহজাহান ওমর বিরুদ্ধে একটি নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত মামরাটি ঝালকাঠি সদর থানার কর্মকর্তাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আদেশের কপি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD