বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

নোয়াখালীতে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র মজুত, গ্রেপ্তার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ মো. শিপন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১-এর সদস্যরা। সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাতে দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় তার হেফাজতে থাকা দুটি পিস্তল, দুইটি এলজি, একটি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শট গানের কার্তুজ, দুই রাউন্ড টিয়ার গ্যাস শেল, তিনটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা ও তিনটি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মো. শিপন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেওটি ইউনিয়ন আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, শিপন ও তার সহযোগীরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন ধর্তব্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। র‍্যাব-১১-এর
সন্ত্রাসবিরোধী ও অস্ত্র উদ্ধারসহ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক বিশেষ অভিযান পরিচালনা করে এই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, শিপন ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD