শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু
কানপুরেও হামলার হুমকি দিয়েছে। যা নিয়ে আজ (শনিবার) নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি।

এদিকে, হুমকি দেওয়ার পর গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু
সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ দিন দুয়েক আগে জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে
এরপরই গুঞ্জন উঠেছে, হুমকি পাওয়া ভেন্যু পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

বিষয়টি নিয়ে আজ বিসিবির কাছে জানতে চাওয়া হলে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে দিন দুয়েকের মধ্যে দিয়ে দিতে পারে।’ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD