রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ফের ৪ দিনের রিমান্ডে ইনু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ডে ছিলেন তিনি। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আসামি হিসেবে আজ তাকে রিমান্ডে নেওয়া হয়।

আজ লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বিকেল ৬টায় আজিমপুর সরকারী আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হাসানুল হক ইনুসহ এজাহারে উল্লেখিত আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলের সাউন্ড
গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়। এ সময় ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এর আগে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৬ আগস্ট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD