শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঢামেকে হাই-ফ্লো নাসাল ক্যানোলা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ব্যক্তিগত তহবিল থেকে দুটি হাই-ফ্লো নাসাল ক্যানোলা মেশিন দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। করোনা রোগীসহ মুমূর্ষ রোগীকে অক্সিজেন সরবরাহের কাজে এ মেশিন ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়া থেকে আমাদানি করা এ চিকিৎসা সামগ্রী বুধবার (০১ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা আরও দু’টি হাই-ফ্লো নাসাল ক্যানোলা মেশিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে হস্তান্তর করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD