সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নয়াপল্টনে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। তবে সমাবেশ স্থগিত হলেও বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ ঘোষণা দেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আগামীকালের (রোববার) কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করছে দলটি।

তবে পল্টনের কর্মসূচি বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD