বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নর্থ লন্ডন ডার্বি জিতল আর্সেনাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইংলিশ ফুটবলে আলোচিত দ্বৈরথগুলোর অন্যতম নর্থ লন্ডন ডার্বি। জমজমাট এক লন্ডন ডার্বিতে গ্যাব্রিয়েল মাগায়েসের একমাত্র গোলে টটেনহামকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। এই জয়ে পয়েন্ট তালিকার ২য় স্থানে উঠে এলো গানার্সরা।

নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালকে আতিথ্য দেয় টটেনহাম। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল। ম্যাচের প্রথম ভাগে দাপট ছিল আর্সেনালের। ১৭ ও ১৯ মিনিটে গোলের দুটি সুযোগ এসেছিল আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনালির সামনে, তবে সেটা কাজে লাগাতে পারেননি তিনি। তাতে গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি আসে। ৬৪ মিনিটে ডেডলক ভাঙে আর্সেনাল। সাকার দারুণ এক ক্রসে হেডে বল জালে জড়ান মাগায়েস। তার এই গোলই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়েছে আর্সেনালের। ম্যাচের পরবর্তী সময়ে গোল শোধের চেষ্টা করলেও ভালো আক্রমণ সাজাতে পারেনি টটেনহাম।

শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে ১-০ গোলের দারুণ এক জয় নিয়েই বাড়ি ফিরছে আর্সেনাল। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD