বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাইটেকের উদ্যোক্তা পরিচালক এস. এম. শামসুল আলম। তিনি কোম্পানির মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ২৫৩টি শেয়ার হস্তান্তর করেছেন। এর মধ্যে তিনি তার মেয়ে তাহমিনা আফরোজ তান্নাকে (কোম্পানির একজন পরিচালক) ৯১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার, তার
আরেক মেয়ে সাবিহা জারিন ওরোনাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার এবং তার স্ত্রী শাহিনুর আক্তার জলিকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৯০ লাখ ৮৭ হাজার ৮৫১টি শেয়ার উপহার হিসেবে দিয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর তিনি আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করার ঘোষণা দেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। সর্বশেষ চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯৮.৫১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD