রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ খেলবে স্বাগতিকরা।

দলে জায়গা পেয়েছেন আইপিএলের গেল আসর কাঁপানো লখনৌ সুপার জায়ান্টের পেস সেনসেশন মায়াঙ্ক যাদব। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে ভারতের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এছাড়া অনেক দিন পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী স্পিনার এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলের গেল আসরে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন তিনি।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যটার জিতেশ শর্মাও। তবে যেহেতু নিয়মিত উইকেটরক্ষক সঞ্জু স্যামসন স্কোয়াডে আছেন, তাই জিতেশের খেলার সুযোগ কমই।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানার।

জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ না থাকায় ভারতের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন অর্শদিপ সিং।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোরব নয়াদিল্লিতে। শেষ ম্যাচটি হবে ১২ অক্টোবর হায়দরাবাদে।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD