শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চমক রেখেই ভারত সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা
দিয়েছেন। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসাইন ইমন। পাকিস্তান শাহীনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভাল খেলারই পুরষ্কার পেলেন দুজনে।

পেস বিভাগে ফিরে এসেছেন শরিফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন , তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার।

অন্যদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

ব্যাটিং ইউনিতে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD