বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আটজন নিহতের ঘটনায় পৃথক আট হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তাকে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন
করেন।উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী
থানায় করা মামলায় এই সাবেক আইজিপির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানার হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় পরদিন তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর চানখাঁরপুল এলাকায় মোহাম্মদ
ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ সেপ্টেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD