সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

এ বি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরীর পদত্যাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ফেসবুক পেজে পদত্যাগের কথা ঘোষণা করেন, লিখেছেন, “আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।”

পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়, এবং তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে এবি পার্টির একটি সূত্র জানিয়েছে, সোলায়মান চৌধুরীকে সরকারের একটি প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তিনি দলীয় পদ ছেড়ে দিয়েছেন।

এর আগে, দলের আরেক যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও পদত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং অসুস্থ।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়, যেখানে এ এফ এম সোলায়মান চৌধুরী আহ্বায়ক এবং মুজিবুর রহমান মঞ্জু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD