সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

সাংবিধানিক সংকট যেন না হয়, সতর্ক থাকতে বললো বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

স্বৈরাচার এবং তাদের দোসরা দেশে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক নির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের চেষ্টা করছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি যেন কেউ কোনো সাংবিধানিক বা
রাজনৈতিক সংকট সৃষ্টি না করতে পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কার হতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD