শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আফগানদের বিপক্ষে হারের পর মুশফিককে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী শনিবার সিরিজ বাঁচাতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আর এমন হারের পর দ্বিতীয় ম্যাচে আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ মুশফিকুর রহিমের সার্ভিস।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল; এত পরে কেন ব্যাট করতে এলেন মুশি। সাধারণত, তিন ৪-৫ নম্বরে ব্যাট করে থাকেন। দলের এমন বিপদে হাল ধরতে এতো দেরিতে কেন উইকেটে আসলেন মুশফিক। এমন প্রশ্ন যখন মনে। তখন খোঁজ নিয়ে জানা গেছে ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিশ।

আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে মুশফিককে। তবে পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।

যা আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে। এমনকি শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়েও।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD