রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

টাঙ্গাইল-রাজবাড়ী-ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের

এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় পদ্মানদীর ভাগ্যকূল পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদী সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতকে ২৬৬ মিলিমিটার, সিলেটে ১৪০ মিলিমিটার, লাল্লাখালে ১১৮ মিলিমিটার, ডালিয়ায় ১১১ মিলিমিটার, সুনামগঞ্জে ১০৬ মিলিমিটার, কানাইঘাটে ১০৫ মিলিমিটার, শেরপুর-সিলেটে ১০৫ মিলিমিটার এবং জাফলংয়ে ৮৩ মিলিমিটার।

পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৪ টি, হ্রাস ৪৫ টি এবং অপরিবর্তিত আছে দুইটির।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD