সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

জুলাই-অগাস্টে কোটা ও সরকারবিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে গত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালে চিকিৎসকরা আহতদের অবস্থার কথা বিএনপি নেতাদের জানান।

আহতদের চিকিৎসায় বিএনপি পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, “আহতরা চিকিৎসা পেলেও তাদের আর্থিক সহায়তা খুবই কম।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।”

সালাহউদ্দিন আহমেদ জানান, “আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং এর আগে তাদের সাহায্য করা হয়েছিল।”

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD