শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

গভর্নরের অবর্তমানে নিজ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন দুই ডেপুটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে কাল শুক্রবার। তাই তার অবর্তমানে ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বারিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। অফিস আদেশটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান এবং ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান গভর্নরের দৈনিক ডাক দেখবেন। ডাক সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ডেপুটি গভর্নরদ্বয় গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। পাশাপাশি প্রয়োজনে কার্যোত্তর অনুমোদন নিবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান গভর্নর ফজলে কবিরকে আবারো রাখতে যাচ্ছে সরকার। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হবে। গত ৮ জুন এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে। নিয়মানুযায়ী সংশোধনীটি সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। কিন্তু এটি নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি। জাতীয় সংসদের অধিবেশন বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। তাই সংশোধনীটি পাস না হওয়া পর্যন্ত দুজন ডেপুটি গভর্নর দায়িত্ব পালন করবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD