শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যাবাসী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেরিন ড্রাইভসংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্যঘাটে এ ঘটনা ঘটে। নিহত কাশেম মহেষখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান জানান, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD