রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

বগুড়ায় আরো ১৪৭ জন করোনাভাইরাসে সংক্রমিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৫৬ জন, শিশু ৬ জন।

শুক্রবার (৩ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জন পজিটিভ, টিএমএসএস এর ৭৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩জন পজিটিভ এবং ঢাকায় পাঠানো ৫৫৪ নমুনা পরীক্ষার ফলাফলে ১০৫ জন পজিটিভ।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা বগুড়া সদরে ১২৮জন, গাবতলীতে ৯ জন, শিবগঞ্জে ৪ জন,শেরপুরে ৩জন, শাজাহানপুরে ২জন,এবং আদমদীঘি একজন। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩১৯৯ জন, সুস্থ হয়েছেন ৮৪৫ জন, মারা গেছেন ৫৪ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD