সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এ ক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন মামুনুল হক।

এর আগে সকাল সাড়ে ৯টায় দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস আব্দুল বাছিত আজাদ।

মামুনুল হক আরো বলেন, ‘আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা।

তিনি বলেন, ‘ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে। এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য।

তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে।’
মামুনুল হক বলেন, ‘বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত।

তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকাও দরকার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD