শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

চলতি বিপিএলে এখন পর্যন্ত হারেনি খুলনা টাইগার্স। তবে ম্যাচও বেশি খেলেনি; মাত্র ২টি। ২টিতেই জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। আজ শুক্রবার ছুটির দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতেছেন খুলনার কাপ্তান মিরাজ। টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

রাজশাহী এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে। সর্বশেষ ২ ম্যাচেও হেরেছে বিজয়ের দল।

দুর্বার রাজশাহী একাদশ

মোহাম্মদ হারিস, জিশান আলম, এনামুল হক বিজয় (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, এস এম মেহেরব।

খুলনা টাইগার্স একাদশ

মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, উইলিয়াম বসিস্টো, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ, হাসান মাহমুদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD