রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

ডা. জাফরুল্লাহকে ফের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দ্বিতীয়বার দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। আজ শুক্রবার দুপুরে তিনি ডা. জাফরুল্লাহকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে যান।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহ দীর্ঘ সময় একে অপরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন। ডা.আব্দুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ ডা. আব্দুল্লাহকে গণস্বাস্থ্যের চিকিৎসা গবেষণা উইংয়ের মূল দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব করেন। ডা. আব্দুল্লাহ এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD