শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিসিবির নতুন কাঠামোতে কোন আম্পায়ারের বেতন কত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারের বেতন এখন ২ লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ারসহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন সৈকত। তার বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা।

এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০
হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।

এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা। সেইসঙ্গে নারী আম্পায়ারদের ৪ জন ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD