শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রেকর্ড গড়ে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

টুর্নামেন্টে টিকে থাকতে ঢাকা ক্যাপিটালসের যেটুকু সম্ভাবনা ছিলো এই ম্যাচের আগেই তা শেষ হয়ে যায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর জেনে খেলতে নেমে পাত্তাই পেল না তারা। চরম ব্যাটিং ব্যর্থতায় একশোর আগেই গুটিয়ে যায় তারা। সহজ জয়ে প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশালের।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল জিতেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে মাত্র ৭৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস। মোহাম্মদ নবি ৯ রানে ৩ ও তানবির ইসলাম ২ রানে পান ৩ উইকেট। মামুলি লক্ষ্যে কেবল তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে জিতে যায় বরিশাল।

ম্যাচ শেষ করে দেয় মাত্র ৬.৩ ওভারে। বিপিএলে রান তাড়ায় সবচেয়ে কম বল খেলে জেতার রেকর্ড এটিই।

৭৪ রানের লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে ফিরে যান হৃদয়। রান খরায় থাকা জাতীয় দলের ব্যাটার এই ম্যাচেও হন ব্যর্থ। এবার থামেন ৯ বলে ১৫ রানে। পরে দাবিদ মালানের সঙ্গে দ্রুত ম্যাচ শেষ করেন তামিম ইকবাল। ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৭ করে অপরাজিত থাকেন মালান। ১৪ বলে ২১ করেন তামিম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ঢাকা। পাওয়ার প্লের ভেতর তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটার লিটন দাস, রিয়াজ হাসান ও তানজিদ হাসানকে।

এই ধাক্কা আর সামাল দিতে পারেনি দলটি। একের পর এক উইকেট পতনে ক্রমশ তলিয়ে যায় তারা। লিটন ১০, থিসারা ১৫ ও রনসফোর্ড বিটন ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD