সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

বিএনপির বিরুদ্ধে সংযত হয়ে কথা বলবেন: সেলিমা রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় বক্তব্য দেন সেলিমা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা; নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে। ছাত্র-যুবক ৫২’র ভাষা আন্দোলন ৬৯’র গণঅভ্যুত্থান ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময়ই তরুণ সমাজ বিশেষ ভূমিকা করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সকল সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারে থেকে দল করবেন সেটা হবে না। কথা বলবেন হিসাব করে; বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার জন্য জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ মুজিবুর রহমান একাত্তরের যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। সে কখনো মুক্তিযুদ্ধ চায় নাই। তার কন্যা শেখ হাসিনা কখনো এ দেশের ভালো চায় নাই। তারা শুধু চেয়েছে এই দেশের মাটি। এদেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানেই হল জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে, কীভাবে একটা পরিবার দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখনও আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোসররা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তারা এখনও আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘাপটি মেরে আছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, ৫ আগস্টের পর একটি নতুন সরকার হয়েছে। যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি। ড. ইউনুসের সম্মান সারা বিশ্ব জুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্ব’র কথা ভেসে আসে; আমি এটা করবো, আমরা এটা করেছি, এসব কথা শোনা যাচ্ছে। শেখ হাসিনাও এরকম কথা বলেছে এবং তার পতন হয়েছে। আপনারা (অন্তবর্তীকালীন সরকার) সংস্কার করেন, আপনাদেরকে যৌক্তিক সময় দেওয়া হবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD