সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

চলতি মাসেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেওয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।’

তিনি বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।

এদিকে দুপুরে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরুর আধা ঘণ্টার মধ্যে অনলাইনে ত্রিশ হাজারের বেশি মানুষ ক্যাম্পেইন ফরম পূরণ করে মতামত জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD