শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেজর লিগ ক্রিকেটেও দল হারালেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন সাকিব আল হাসান। ক্রিকেটকে যখন বিদায় বলার সময় এসেছে তার তখনই তিনি পড়েছেন বোলিং নিষেধাজ্ঞায়। সন্দেহজঙ্ক অ্যাকশনের জন্য বোলিং করতে পারছেন না তিনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দল হারিয়েছেন সাকিব।

মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য কোন ক্রিকেটারদের ধরে রাখছে তার তালিকা গতকাল প্রকাশ করেছে। এমএলসির গত আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এবার আর তাঁকে ধরে রাখেনি দলটি।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মালিক আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তার দল এমএলসির এবারের মৌসুমের জন্য ধরে রেখেছে কেবল ৩ জন বিদেশি ক্রিকেটারকে। এই তিনজন হলেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও স্পেন্সার জনসন।

সাকিবের মত দল হারিয়েছেন জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পারাও। এদিকে আগামী জুনে মেজর লিগ ক্রিকেটের খেলার চলার সময়ই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ কারণে প্যাট কামিন্সকে দলে রাখেনি সান ফ্রান্সেসকো ইউনিকর্নস, ট্রাভিস হেডকে দলে রাখেনি ওয়াশিংটন ফ্রিডম।

এদিকে দল হারালেও এমএলসিতে খেলতে বাধা নেই সাকিবদের। তবে এক্ষেত্রে তাদেরকে ড্রাফটে নাম দিয়ে দল পেতে হবে তাদের। সাকিব সবশেষ খেলেছেন আবুধাবি টি-টেন লিগে। গত নভেম্বরে এ টুর্নামেন্টে খেলার পর আর মাঠে নামেননি তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD