শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ নারী ফুটবলার। অবশেষে আজ তার অধীনে ১৩ জন অনুশীলন করেছেন। আবাহনী মাঠে সকাল ছয়টায় শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররাও যোগ দেন।

সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের নারী লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই আজ বাটলারের অধীনে অনুশীলন করেছেন। আবাহনী মাঠে আজ ১ ঘন্টা মিনিট দশেকের মধ্যে অনুশীলন হয়েছে।

বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি।

তাদের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। বাটলার নানা মন্তব্য করতে থাকেন।

১৮ ফুটবলার ছাড়াই বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যায়। দুই ম্যাচই বাংলাদেশ পরাজিত হয়। ফেডারেশন কর্তারা দুই পক্ষকে দফায় দফায় বোঝান। সেই প্রেক্ষিতে দুই মাস পর গতকাল পুনরায় ক্যাম্প শুরু হলে বিদ্রোহী খেলোয়াড় ও কোচ দুই পক্ষ প্রথমবার আলোচনার টেবিলে বসে।

এতে কোচ আগের সব ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ জানান। খেলোয়াড়েরা খানিকটা নমনীয় হন। আজ অনুশীলনে যোগ দেন।

জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের লক্ষ্যে গত পরশু থেকে ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুধু জিম সেশন ছিল। এতে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। দুপুরে আলোচনার পর আজ সকাল থেকে অনুশীলন করছেন।

বিদ্রোহী ফুটবলারদের অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ বাটলার সেটা কত ভুলে তাঁর চুড়ান্ত দলে কয়জন রাখেন সেটাই দেখার বিষয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD