শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। পিঠের চোট কাটিয়ে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। দলে একমাত্র আনক্যাপড লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিতে ফিরে এসেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকে এবার তিনটি পরিবর্তন এসেছে। টপ-অর্ডার ব্যাটসম্যান তাকুদজওয়ানাশে কাইতানো দলে নেই। তরুণ পেস বোলার নিউম্যান নিয়ামহুরির স্থলাভিষিক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। উইকেটকিপার-ব্যাটার জয়লর্ড গাম্বিও জায়গা পাননি বাংলাদেশ সিরিজের দলে।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গ্যান্ডু, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD