শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। আগামী আগস্টে লাল-সবুজের দেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুজরা। সবকিছু ঠিক থাকলে এটিই হবে বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল ভারত। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল ভারতীয় দল।

এবারের সফরে প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি-টোয়েন্টি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি আয়োজন করা হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্ব নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এই সফর ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেও কাজ করবে, যার আয়োজক দেশ ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে অন্যতম রোমাঞ্চকর ও প্রত্যাশিত একটি ইভেন্ট হতে চলেছে। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মানদণ্ড তৈরি করেছে এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আমরা নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত এই সিরিজটিও তেমনই উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ আগস্ট। এরপর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ আগস্ট।

ঢাকায় ফিরে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট।

বাংলাদেশে আগস্ট সাধারণত ক্রিকেট মৌসুম নয়। এই সময় বাংলাদেশ খুব কমই ম্যাচ খেলেছে। যেমন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং ২০২১ সালে একই দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। তবে এর আগেও বাংলাদেশের অফ-সিজনে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। কেননা ২০১৪ সালে ভারতের সফরটি ছিল জুন মাসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD