বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে গণহত্যা মামলার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।
সোমবার ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হয়।
মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।
প্রসিকিউটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের সময়টা নির্ধারণ হয়েছে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এ সময়ে আন্দোলনে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহদী
হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার মো. ইসলামুল হক মানিক মিয়া। তাদেরকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।