শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সাত মাস বিরতির পর অবশেষে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে গতকাল সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন বিশ্বকাপজয়ী তারকা।

৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলেছেন গেল বছরের নভেম্বরে। এরপর পেশির চোটে মার্চ উইন্ডোতে অনুষ্ঠিত দুই ম্যাচে (প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল) অংশ নিতে পারেননি। তবে ইতিমধ্যেই লিওনেল স্কালোনির দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

সোমবার নিজের নামাঙ্কিত বুয়েনস আইরেসের অনুশীলন কমপ্লেক্সে আসেন মেসি। এরপর ইন্টার মিয়ামিতে দুর্দান্ত ফর্মে থাকা আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা আলবিসেলেস্তাদের সঙ্গে অনুশীলন করেন।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) চিলির মুখোমুখি হবে। এরপর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলোম্বিয়াকে আতিথ্য দেবে।

মেসির ফেরার পাশাপাশি তিন নতুন মুখ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। তারা হলেন— ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ইতোমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলো মাস্তান্তুওনোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

বেশ কয়েকজন মূল খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে সামনের ম্যাচটি খেলতে পারবেন না।

বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় চিলির বিপক্ষে ম্যাচ মিস করবেন। তার জায়গায় টটেনহ্যাম হটস্পারের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হিসেবে লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনা দলে জায়গা পেতে পারেন।

আর্জেন্টিনার মিডফিল্ডেও বড় পরিবর্তন আসবে। কারণ, লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইনজুরি এবং চেলসির এনজো ফার্নান্দেজ ও রোমার লিয়ান্দ্রো পারেদেস হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ।

ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আগামী বৃহস্পতিবার জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ইন্টারের ৫-০ গোলে হারের পর বিশ্রামে আছেন এই ফরোয়ার্ড। যে কারণে শুক্রবারের ম্যাচে তার খেলা অনিশ্চিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD