মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

খাবারের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয় না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

খাবারের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয় না। আজ রোববার অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, খাবারের মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হয় না। তবে খাদ্য নিরাপত্তার জন্য খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য পাঁচটি বিষয় অনুসরণ করতে হবে।

অধ্যাপক ডা. নাসিমা বলেন, সর্বস্তরে পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সেদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। তবে সব স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডা. নাসিমা সুলতানা বলেন, বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি, ফল, পূর্ণ শস্যদানা সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রকার ডাল এবং শিম জাতীয় খাবারের পাশপাশি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খেতে হবে। তিনি বলেন, শিশুদের ক্ষেত্রে শূন্য থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কারণ মায়ের বুকের দুধ থেকে শিশু সব ধরনের পুষ্টি এবং পানি পেয়ে থাকে।

শিশুর বয়স ছয় মাসের পর মায়ের দুধের পাশাপাশি পূর্ণ নিরাপদ পুষ্টিসম্পন্ন বয়স উপযোগী খাবার দিতে হবে এবং দুই বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাতে হবে। মায়ের বুকের দুধের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে মা করোনাবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD