রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (১৬ জুন) সাড়ে ১০টার দিকে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

জানা গেছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও আগামী দিনের নির্বাচন নিয়ে আলোচনা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD