বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জুন) মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে সদর থানাধীন মুসলিম কোয়ার্টার, চাঁদনীঘাট, আলাউদ্দিন রোড, কোর্ট রোড, শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে আটক ব্যক্তিরা হলেন আসুক আহমদ (২৪), মোক্তার মিয়া (৪২), মো. মিলন মিয়া (৪০), দুলাল ভৌমিক (৪২), ইকবাল মিয়া (৩০), সাগর আহমদ (২৫), মো. নাসির মিয়া (৩০) ও ছিন্টু কর (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, অভিযানে ইকবাল মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং বাকি আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD