শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

পাঁচ সচিবের পদের রদবদল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : পাঁচ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে সচিব পদে রদবদল হয়েছে।

রোববার (৪ জুলাই) এই সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল লতিফ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ মন্ত্রণালয়ের সচিবের পদ শূন্য হয়।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব মর্যাদা), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফীনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD