শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

নাইক্ষ্যংছড়িতে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) ভোর ৬টায় মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকা থেকে ইয়াবার এ বড় চালানসহ তাকে আটক করা হয়।

আটক শহিদের বাড়ি কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/৭৪ হোসেন আহমদের ছেলে।

৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল এলাকায় ওত পেতে থাকে। একপর্যায়ে এক যুবক ব্যাগ কাঁধে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD