শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘুমই কাল হলো মেন্ডিসের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

স্পোর্টশ ডেস্ক : আজ রোববার ভোরে কলোম্বর কাছে পানাদুরা নামক এলাকায় কুশল মেন্ডিসের গাড়ির চাপায় মারা যান এক বাইসাইকেলে থাকা এক বৃদ্ধ। এরপর এই লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ।

জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় হাসপাতালে। ধারণা করা হচ্ছিল কুশল মেন্ডিস গাড়ি চালিয়েছেন মদ্যপ অবস্থায়।

তবে চিকিৎসকদের দেয়া রিপোর্ট অনুযায়ী তিনি মদ্যপ ছিলেন না। বলা হচ্ছে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

এনিয়ে লঙ্কান গণমাধ্যম ‘নিউজওয়্যার’ জানিয়েছে, লঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন কুশল মেন্ডিস। সেখান থেকেই রাত করে বাড়ি ফেরার পথে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে কুশল মেন্ডিস। তাতেই এমন ঘটনা ঘটেছে। তবে সে মদ খায়নি বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে চিকিৎসকরা।

এর আগে ২০০৩ সালে লঙ্কান স্পিনার কুশল লুকারাচ্চি ক্রিকেট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হন একই কারণে। তিনি এক মহিলাকে একইভাবে হত্যা করেন। শুধু তাই নয়, দেশটিতে বছরে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারান এই গাড়ি দুর্ঘটনায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD