শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রথযাত্রা উপলক্ষে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা উপলক্ষে রাজধানীতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুন (শুক্রবার) বিকেল ৩টায় রথযাত্রা এবং ৫ জুলাই (শনিবার) বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে যেসব সড়কে রথযাত্রার শোভাযাত্রা চলবে, সেগুলো হলো:

স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির

স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির থেকে ইত্তেফাক মোড়

শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম উত্তর গেট

পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত

ডিএমপি জানায়, ওই দিনগুলোতে বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব সড়কে যানবাহনের চাপ এড়াতে চালক ও যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।

ট্রাফিক ব্যবস্থাপনার সুবিধার্থে আইনশৃঙ্খলা বাহিনী রথযাত্রার রুটে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD